গণঅনশনে বসেছেন জবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৫:৫৪আপডেট : ১৬ মে ২০২৫, ১৭:৫৯

দাবি আদায়ে জুমার নামাজের পর বিচ্ছিন্নভাবে গণঅনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন তারা।

শুক্রবার (১৬ মে) দুপুরে কাকরাইল মোড় ও যমুনা পার্শ্ববর্তী এলাকায় অনশনে বসেছেন আন্দোলনকারীরা। 

জবি শিক্ষার্থী তামিম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা তিন দিন ধরে আন্দোলন করছি। আমাদের ওপর আক্রমণ করা হয়েছে, আমাদের ট্যাগ দেওয়া হয়েছে, পেটানো হয়েছে। আমরা রাজপথ ছাড়িনি। আর এখন দাবি আদায় না করে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো।

এর আগে, রাজধানীর কাকরাইল মোড়ে তৃতীয় দিনের মতো জড়ো হন আন্দোলনকারীরা। শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের উত্তর-পূর্ব প্রান্তে জড়ো হতে থাকেন তারা। এখানেই জুমার নামাজের পর থেকে গণঅনশনে বসার কথা ছিল শিক্ষার্থীদের।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা। সেদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগোতে চাইলে কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। বুধবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কয়েক হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন রাতেও যমুনার সামনে অবস্থান নেন তারা।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম