পাহাড়ে চাঁদাবাজদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ২৩:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২৩:৪৬

কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি– প্রতিনিধি)

পাহাড়ে চাঁদাবাজদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘শান্তিচুক্তির আলোকে যেখান থেকে সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেখানে পুনরায় নিরাপত্তার স্বার্থে চুক্তির আলোকে পুলিশ বা বিজিবি সদস্য মোতায়েন করা হবে।’ বুধবার (১৬ অক্টোবর) রাতে রাঙামাটিতে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভা শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েকজন রাজনৈতিক নেতা ও নির্বাচনি কাজে যাদের গুলি করে হত্যা করা হয়েছিল, একটা ভীতিকর পরিবেশ তৈরির প্রচেষ্টা ছিল সন্ত্রাসী গোষ্ঠীর। আমরা বলেছি, বাংলাদেশে কোনও সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না। সেই আলোকে তিন পার্বত্য জেলায় কোনও সন্ত্রাসের জায়গা হবে না, তাদের যেকোনও মূল্যে নির্মূল করা হবে। সন্ত্রাসী, জঙ্গি ও চাঁদাবাজদের এ এলাকা থেকে বিতাড়িত করা হবে।’

আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সভায় ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিজিএফআই’র মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আবেদিন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল ইসলাম, পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম সেনবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, বিজিবির চট্টগ্রাম রেঞ্জের রিজিয়ন কমান্ডার আমিনুর রহমান শিকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ অনেকে।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা