জন্মদিনের দাওয়াতে নিয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৪:০৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৪:৪৫

গ্রেফতারকৃত চার জন গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীকে জন্মদিনের দাওয়াতের কথা বলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, শরীফ হোসেন (১৮), ইমরান হাসান সুজন (১৯), আহসান ওরফে হাসান (১৬) এবং শরীফ উদ্দিন মোল্লা (২০)।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডর কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামিরা গাজীপুরের রাজবাড়ী এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক বাকি আসামিদের ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ওই রাতেই গ্রেফতার করা হয়।  

তিনি আরও জানান, ১৬ জানুয়ারি আসামিরা জন্মদিনের কথা বলে ভিকটিমকে শ্রীপুরের নয়নপুর এলাকার একটি বাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তারা এনার্জি ড্রিংকের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ভিকটিমকে খাইয়ে দেয়। সে অজ্ঞান হয়ে গেলে বাড়ি থেকে একটু দূরে ঝোপের ভেতর নিয়ে চার বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় ইমরান হাসান সুজন ভিডিও ধারণ করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী