ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে শিক্ষককে পিটুনি, বরখাস্তের পর তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ২০:৫৫আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৩৪

বরিশাল বরিশালের গৌরনদীতে পাঠদানের সময় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে উজ্জল কুমার রায় নামে এক সহকারী শিক্ষককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মেদাকুল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত উজ্জল উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বিএমএস ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক ও সমরসিংহ গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।

শিক্ষার্থীরা জানায়, শনিবার (৭ মার্চ) দশম শ্রেণির ক্লাসে বিজ্ঞান পড়াতে আসেন সহকারী শিক্ষক উজ্জল কুমার রায়। খাদ্যে আমিষ নিয়ে পাঠদানের সময় গরু খাওয়া নিয়ে কটূক্তি করেন তিনি। পরে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর রবিবার সন্ধ্যা ৭টার দিকে মেদাকুল বাজারে উজ্জল কুমার এলে তাকে কিছু লোক মারধর করে। খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ রাত সাড়ে ৮টায় তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে সোমবার সকাল ১০টায় মেদাকুল বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, ‘মৌখিক অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উজ্জল কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আহাদকে আহ্বায়ক এবং ব্রজবাঁশি পোদ্দার, প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত ঘরামী, সহকারী শিক্ষক সমীর কুমার দে, হাফেজ আমানউল্লাহকে সদস্য করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই শিক্ষককে ৫৪ ধারায় বরিশাল আদালতে পাঠানো হয়েছে। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উজ্জল কুমার রায় বলেন, ‘একটি কুচক্রী মহল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই