বিএনপি প্রার্থীর মৃত্যু, মেয়র পদে নির্বাচন স্থগিত

চাঁদপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২০, ১১:১৪আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৭:৩৫

মো. সফিকুর রহমান ভুঁইয়া চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. সফিকুর রহমান ভুঁইয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। শুক্রবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে তিনি চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটালে মারা যান। তার মৃত্যুর ফলে আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

এই নির্বাচন কর্মকর্তা জানান, ‘বিএনপি মনোনীত প্রার্থীর মৃত্যুর ফলে নির্বাচনি বিধি অনুযায়ী আগামী ২৯ মার্চ এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন স্থগিত থাকবে। নতুন শিডিউলে মেয়র পদে ভোটগ্রহণ হবে। তবে কাউন্সিলর পদে ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চই ভোট হবে।’

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত পৌর এলাকার পুরানবাজার, ৫ নম্বর ওয়ার্ড, রঘুনাথপুরসহ আশপাশের এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন মো. সফিকুর রহমান। দিনেও কয়েকবার তিনি অসুস্থ বোধ করেন। পরে রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ আছর চাঁদপুর শহরের হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপি প্রার্থী মো. সফিকুর রহমান স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসন্তান রেখে গেছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এছাড়া তিনি চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান। তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের