সাভারে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

সাভার প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ১৪:০২আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৮:১৯

বন্ধ হওয়া একটি পোশাক কারখানা করোনা আতঙ্কে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় দীপ্ত অ্যাপারেলস ও ডার্ড গার্মেন্টস লিমিটেড নামে দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৩ মার্চ) সকালে হেমায়েতপুরের শ্যামপুরের কারখানা দুটিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। শিল্প পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নোটিশে বলা হয়, দেশে করোনা ভাইরাস (কেভিড-১৯) এর প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ২৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। করোনা ভাইরাসের উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সবাইকে জানানো হবে। বন্ধের সময় সবাইকে সুরক্ষাবিধি মেনে চলতেও বলা হয়েছে নোটিশে।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে দুটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মালিকপক্ষ। এছাড়া চলতি মাসের বেতন পরিশোধের কথাও মালিকপক্ষ জানিয়েছে।’

উল্লেখ্য, কারখানা দুটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওজন ঝরিয়ে নতুন রূপে সায়ন্তিকা, ফিরছেন পর্দায়?
ওজন ঝরিয়ে নতুন রূপে সায়ন্তিকা, ফিরছেন পর্দায়?
‘জুলাই কোনও বজ্রপাত নয়, দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি’
‘জুলাই কোনও বজ্রপাত নয়, দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি’
মেঘনায় তিন নদীর মোহনায় কার্গোসহ ডুবলো ৫০০০ বস্তা ধান-চাল
মেঘনায় তিন নদীর মোহনায় কার্গোসহ ডুবলো ৫০০০ বস্তা ধান-চাল
নির্বাচন পর্যবেক্ষকদের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস ইসির
নির্বাচন পর্যবেক্ষকদের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস ইসির
সর্বাধিক পঠিত
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
এনআইডির কেবল ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবে ইসি
এনআইডির কেবল ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবে ইসি