ফেরিতে যাত্রী পার, ঘাটে আটকা যানবাহন!

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১৫:৫৪ আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৬:০০

ফেরিতে যাত্রী পার, ঘাটে আটকা যানবাহন!

করোনার সংক্রমণ ঠেকাতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ হওয়ার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি ও ট্রলারে করে নদী পার হচ্ছেন হাজার হাজার যাত্রী। এদিকে ফেরি দিয়ে পার হওয়ার অপেক্ষায় ঘাটে প্রায় আটশ' যানবাহন আটকে রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা প্রায় আড়াইশ'।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, ছোট-বড় মিলিয়ে প্রায় আটশ' যানবাহন ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে। ঘাটেই রয়েছে প্রায় আড়াইশ' ট্রাক। এছাড়া ঘাটের বাইরে মহাসড়কে আরও ট্রাক থামানো আছে। তিনটি রো রো ফেরিসহ এই রুটে মোট ১৪ টি ফেরি চলাচল করছে।

তিনি আরও জানান, গতকালের মতো আজও সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। তাই বাধ্য হয়ে ফেরিতে পারাপার হচ্ছেন হাজার হাজার যাত্রী।

এদিকে নিষেধাজ্ঞার পরও কিছু স্পিডবোট চলতে দেখা গেছে। লঞ্চ না পেয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, নিষেধ করার পরেও কিছু স্পিডবোট যাত্রীদের নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেলে পেছন থেকে ধাওয়া করে তাদের আটকানোর চেষ্টা করি। যাত্রীদের চাপ অনেক বেশি। অনেকে ট্রলারে করেও পদ্মা পারি দিচ্ছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল