কারাবন্দিদের জন্য ফোনসেবা

নীলফামারী প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ২৩:২৫আপডেট : ২৬ মার্চ ২০২০, ২৩:২৫

নীলফামারী নীলফামারী জেলা কারাগারের প্রায় ৩০০ বন্দি সপ্তাহে একদিন করে পরিবারের সঙ্গে ল্যান্ডফোনে কথা বলতে পারবেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

জেলা প্রশাসক জানান, বন্দিদের শান্তি ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একঘেয়েমি জীবন যাপন বন্দিদের দুঃচিন্তার কারণ হতে পারে। এর থেকে পরিত্রাণ পেতে এই উদ্যোগ।

জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, নীলফামারীতে এই সুবিধা আগে ছিল না। সুবিধা তৈরি হওয়ায় বন্দিরা সপ্তাহে এক দিন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেল সুপার আরিফ হোসেন ও করাগারের জেলার মুশফিকুর রহমান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
দ. আফ্রিকায় দুই মাসে ৯ নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দ. আফ্রিকায় দুই মাসে ৯ নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?