করোনা আক্রান্ত ব্যক্তির লাশ নেওয়ার গুজবে ট্রলারে হামলা, আহত ৫

বরিশাল প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১৮:২৫আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৮:২৭

বরিশালে ট্রলারে হামলা ট্রলারযোগে গ্রামের বাড়িতে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পাঁচটি পরিবারের সদস্যরা। ট্রলারে করোনা আক্রান্ত ব্যক্তির লাশ আছে, মসজিদের মাইকে এমন গুজবের ঘোষণা দিলে নদীর একপাড়ের অতিউৎসাহী মানুষের দফায় দফায় ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে ট্রলারের পাঁচ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টায় বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের বরাত দিয়ে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দিলীপ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সড়ক ও নৌ-পথে সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ শহরে দিনমজুরের কাজ করে এমন কয়েকটি পরিবার বানারীপাড়া ও স্বরূপকাঠী উপজেলায় যাচ্ছিলো। তবে বৃহস্পতিবার রাতে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন এলাকা অতিক্রমকালে তাদের ট্রলারের তেল শেষ হয়ে যায়। এ সময় নতুন টরকীর চরে (কালকিনি উপজেলার রমজানপুর) ট্রলারটি থামানোর পর পরই নদীপাড়ের বাসিন্দারা কিছু জিজ্ঞাসা না করেই স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেয় ট্রলারে করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ রয়েছে, এদের প্রতিহত করুন।পরে দফায় দফায় ট্রলারটিতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচ জন জখম হয়। খবর পেয়ে থানা পুলিশের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কামরুল ইসলাম দিলীপ আরও জানান, হামলাকারীদের দাবি, ট্রলারে শোয়ানো অবস্থায় রাখা একটি আলমারি দেখে তারা ভেবেছিলেন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেছে, সেই লাশ ট্রলারে করে নেওয়া হচ্ছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে নিরাপদে ওইসব পরিবারগুলোর সদস্যদের বানারীপাড়া ও স্বরূপকাঠীর উদ্দেশ্যে পাঠানো হয়। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এভাবে ঝুঁকি নিয়ে কাউকেই গ্রামের বাড়িতে আসা উচিত নয়। পাশাপাশি মসজিদের মাইকে এমন গুজব ছড়িয়ে হামলা চালানোও ঠিক হয়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি