চট্টগ্রামে ৩ দিনে ১৫ জনের নমুনা পরীক্ষা, করোনার উপস্থিতি নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মার্চ ২০২০, ০৬:০৯ আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৬:৩১

ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ ভবনে (বিআইটিআইডি) হচ্ছে করোনার টেস্ট চট্টগ্রামে গত তিন দিনে পরীক্ষা করা কারও দেহে করোনভাইরাসের অস্তিত্ব মেলেনি বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

শনিবার (২৮ মার্চ) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গত তিন দিনে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে মোট ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের কারও দেহে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।’

একই কথা জানিয়েছেন বিআইটিআইডির পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১৫ জনের নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেছি। তাদের কারও দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। প্রথম দফায় আমরা আট জনের নমুনা পরীক্ষা করেছিলাম। তাদের কারও দেহেও পাওয়া যায়নি। এরপর দ্বিতীয় দফায় আরও সাত জনের নমুনা পরীক্ষা করা হয়।’ তাদের কারও দেহেও করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন স্থগিত
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার