মাদারীপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ যুবলীগ নেতা আটক

মাদারীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ২০:৫১আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:৫৩

মাদারীপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ যুবলীগ নেতা আটক মাদারীপুরের শিবচরে সরকারি খাদ্য কর্মসূচির ৬৮ বস্তা চালসহ যুবলীগ নেতা আবুবকর সিদ্দিকী মাসুম মোল্লা আটক। কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা সরকারি ১০ টাকা মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ এই নেতাকে শনিবার রাতে শিবচর উপজেলার শেখপুর বাজারে অভিযান চালিয়ে আটক করা হয়।

শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র‌্যাবের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

সরকারের ১০ টাকা দরের চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে একটি দোকানে মজুদ করে রাখা হয়েছে এই গোপন সংবাদের ভিত্তিতে শেখপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় ডিলার আবু বকর সিদ্দিকী মাসুম মোল্লার দোকানের পাশের একটি গুদাম থেকে ৬৮টি বস্তায় ভর্তি মোট ২০৪০ কেজি চাল জব্দ করে অভিযানকারীরা। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। 

আটক হওয়া মাসুম মোল্লা বাঁশকান্দি ইউনিয়নের মীর্জারচর সিপাইকান্দি গ্রামের ফয়জুল মোল্লার ছেলে। তিনি শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ইউনিয়ন যুবলীগের সদস্য।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বাঁশকান্দি ইউনিয়নের ডিলার আবুবকর সিদ্দিক মাসুম মোল্লা তার নিজ গুদামে চাল না রেখে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাশের অন্য একটি গুদামে রাখে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। চাল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত