টাঙ্গাইলে ভুয়া পুলিশের দেড় মাসের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ০৪:১৪ আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৪:১৭

টাঙ্গাইলে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়ে এক ভুয়া পুলিশ

টাঙ্গাইলে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে দেড় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মো. মুবিন খান (৩৩)।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আসামি শহরের আকুর টাকুরপাড়া বটতলা এলাকার আশরাফুজ্জামান বাবুলের ছেলে।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, ‘টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের রাস্তায় মুবিন খান পুলিশ পরিচয়ে অটোচালকদের কাছ থেকে চাঁদা তুলছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে ধাওয়া করে তারা। মুবিন দৌড়ে নতুন বাসটার্মিনাল এলাকায় গেলে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তাকে দেড় মাসের সাজা দেন।’

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী