‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে রাতে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

রাঙামাটি প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ০৪:১৮ আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৪:২৪

‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে রাতে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ত্রাণ বিতরণ কার্যক্রমে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে ও জনসমাগম এড়াতে রাতের বেলা খেটে-খাওয়া মানুষের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। বুধবার (১ এপ্রিল) রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত পার্বত্য এই জেলা শহরের রাঙাপানি, লুম্বিনী পাড়া, সাধনাবিহার, যুবউন্নয়ন এলাকা ও ভেদভেদী আনসার ক্যাম্প এলাকার শতাধিক মানুষের মাঝে জেলা প্রশাসক ত্রাণ বিতরণ করেছেন।
এসময় জেলা প্রশাসকের সঙ্গে জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন, পৌর কাউন্সিলর রবি মোহান চাকমাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, আমরা এ পর্যন্ত জেলা শহরসহ দশ উপজেলায় ত্রিশ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। আমাদের এই ত্রাণ তৎপরতা কার্যক্রম থেকে কোনও শ্রমিক, ভিক্ষুক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বাদ পড়বেন না।
রাতে ত্রাণ বিতরণ কার্যক্রম প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, দিনের বেলায় লক্ষ্য করা যায়, ত্রাণ বিতরণ কার্যক্রমের কথা শুনে মানুষ জড়ো হয়। ‘সামাজিক দূরত্ব’ বজায় থাকে না।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেফতার
নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেফতার
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো