জামাত ও জুমায় উপস্থিতি সীমিত করা শরিয়ার দৃষ্টিকোণ থেকে ঠিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ এপ্রিল ২০২০, ০৮:৪৫ আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১২:৫৪

আল্লামা শাহ আহমদ শফী জামাত ও জুমার উপস্থিতিকে সীমিত রাখার সরকারি নির্দেশনা শরিয়ার দৃষ্টিকোণ থেকে ঠিক ও যথার্থ বলে জানিয়েছেন হেফাজত আমির শাহ আহমদ শফী। সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সংগঠনের প্রচার সম্পাদক মুহাম্মদ আনাস মাদানীর পাঠানো ওই বিবৃতিতে হেফাজতের আমির বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা জামাত ও জুমার উপস্থিতিকে সীমিত রাখার আদেশ শরিয়ার দৃষ্টিতে ঠিক ও যথার্থ। তাই সরকারের নির্দেশনাকে মূল্যায়ন করা এবং তা উত্তমরূপে গ্রহণ ও পালন করা মানবতার কল্যাণে আমাদের অপরিহার্য কর্তব্য।

কোরআনের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, ইসলাম নিজের বা অন্যের ক্ষতির কারণ হওয়াকে সমর্থন করে না, বরং নিষেধ করে। সতর্কতা ও সচেতনতা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। যেকোনও আশু ক্ষতি থেকে সতর্ক থাকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। 
আল্লামা শফী বলেন, বিশ্ব আজ করোনাভাইরাসে আক্রান্ত। আমাদের দেশও বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ। বর্তমান অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। সতর্কতার জন্য সরকার উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে, যেকোনও ধরনের বড় জমায়েতকে নিষেধ করেছে। জামাত ও জুমায় উপস্থিতি সীমিত রাখার আদেশ জারি করেছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে