আ.লীগ নেতার বাড়ি থেকে ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি

ঝালকাঠি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৫:০৪আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৫:০৪

ঝালকাঠি ঝালকাঠি সদর উপজেলার ৮ নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান মনিরের আগরবাড়ি গ্রামের বাড়ি থেকে ভ্রাম্যমাণ আদালতের আড়াই টন ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে মঙ্গলবার (৭ এপ্রিল) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্য প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যেরভিত্তিতে গত রবিবার রাত ৯টায় ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালান নির্বাহী ম্যাজিট্রেট (এনডিসি) আহম্মেদ হাসান। এ সময় জেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। ত্রাণের চাল বিতরণ না করে অবৈধভাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে সরকারি বস্তা বদল করে নূরজাহান ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তায় প্যাকেট করা হচ্ছিল। অভিযানের সময় ইউপি মেম্বার মনিরের বাসা থেকে বস্তা ভরা আড়াই টন চাল, ৪৮টি নূরজাহান ব্র্যান্ডের নতুন প্লাস্টিকের বস্তা জব্দ করেন ভাম্যমাণ আদালত।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী 
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী 
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ