যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৮ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৫

১০ বছর আগে ঢাকা জেলার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী দুলাল হোসেন ওরফে দুলু ওরফে জুয়েলকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে খালাস দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার এ রায় দেন। 

খালাস পাওয়া আসামিরা হলেন দুলালের ভাই হারুন, ভাবী মোরশেনা, বোন সুমাইয়া ও বোনজামাই রাজু।

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দণ্ডের পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।’

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০১ সালে দুলালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শারমিন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে অপর আসামিদের কু-পরামর্শ ও প্ররোচনায় দুলাল শারমিনের পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে মারধর করতো। ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আসামিরা যৌতুকের জন্য মারপিট করে। ঘটনার বিষয়ে শারমিন তার মাকে জানায়, আসামিরা শরীরে কেরোসিন ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। শারমিনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ পেয়ে শারমিনের মা মোসা. মোমেলা হাসপাতালে গিয়ে মেয়েকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে বলে জানতে পারেন। ৩০ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন।

এ ঘটনায় তার মা মোমেলা কেরানীগঞ্জ মডেল থানায় দুলালের মা জরিনা, এই পাঁচ আসামিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত শেষে ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই এ কে এম সাইদুজ্জামান। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার বিচার চলাকালে জরিনা বেগম মারা যান। আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল থেকে আজ এক আসামির সাজার রায় এলো।

/এআই/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
ঘরে আগুনের ঘটনার মধ্যে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে থানায় মামলা
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা!
সর্বশেষ খবর
প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা: কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব
প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা: কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব
প্রতিষ্ঠাতা বিদায় নিলে কী হয় প্রযুক্তি প্রতিষ্ঠানের?
কী, কেন, কীভাবে প্রতিষ্ঠাতা বিদায় নিলে কী হয় প্রযুক্তি প্রতিষ্ঠানের?
ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ
ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ
রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা