করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফেরা একজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৭:২৯আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৭:৩৬

নওগাঁ

ঢাকা থেকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নওগাঁর নিজ বাড়িতে ফেরা এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানোর একদিন পর তার মৃত্যু হয়েছ। এই ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারেরর সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, শহরের চকদেব জনকল্যাণ পাড়া বি ব্লক এলাকার মাহবুব আলম সর্দি-জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ১৫ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে ফেরেন।

সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল বলেন, 'বৃহস্পতিবার খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতাল পাঠানো হয়। এরই মধ্যে আজ শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স ৬০ বছর এবং আগে থেকেই শ্বসকষ্ট এবং হৃদরোগে ভুগছিলেন। তবে তিনি করোনায় আক্রান্ত কিনা তা ফলাফল হাতে আসার পর জানা যাবে।'

মৃত মাহবুব আলীর লাশ জেলা প্রশাসকের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করার ব্যবস্থা করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়