দুস্থদের কার্ডে অনিয়ম, ডিলারশিপ বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ১১:৪০আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১১:৪৫

দুস্থদের কার্ডে অনিয়ম, ডিলারশিপ বাতিল সিরাজগঞ্জের কামারখন্দে করোনা পরিস্থিতিতে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ না করে কালোবাজারিদের কাছে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তির ডিলারশিপ বাতিল করা হয়েছে। অভিযুক্ত ডিলার সম্রাট বিপ্লব খান রাজিব উপকারভোগী দুস্থদের কার্ডে অনিয়ম করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ওই ডিলারকে এই শাস্তি দেন। তিনি জানান, উপজেলার কালিবাড়ি ভদ্রঘাট সোনেকা বেগম নামে এক উপকারভোগীর কার্ডে খাদ্যবান্ধব কর্মসূচির ন্যায্যমূল্যের চাল বিতরণ না করে চাল কালোবাজারে বিক্রি করা হয়।

তিনি আরও জানান, অভিযোগ প্রমান হওয়ায় সম্রাট বিপ্লব খান রাজিবের ডিলারশিপ বাতিল করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা ২০১৭ এর ৬ এর ৮ ধারায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
রান্নাঘরের মসলা হোক পরিপাটি, রান্নার সময় কমবে ঝামেলা
রান্নাঘরের মসলা হোক পরিপাটি, রান্নার সময় কমবে ঝামেলা
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা