মোবাইলে ট্র্যাক করে করোনা রোগী আটক

নওগাঁ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ০২:০৩ আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০২:০৫

মোবাইলে ট্র্যাক করে করোনা রোগী আটক মোবাইল ট্র্যাক করে নওগাঁর রাণীনগরের করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে আটক করে বাড়ি পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নওগাঁ শহরের লিটল ব্রিজে আটকের পর তাকে তার শশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, রোগী গাজীপুরের বাসিন্দা। কয়েকদিন আগে বাড়িতে আসলে গ্রামবাসী স্বাস্থ্য বিভাগকে অবহিত করে। স্বাস্থ্য বিভাগ তার সংগৃহীত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। মঙ্গলবার রাতে তার স্ত্রীর সন্তান প্রসব করেন। সন্তানের নিউমোনিয়ায় আক্রান্ত হলে নওগাঁর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে ভর্তি করান। আজ সকাল ৯ টার দিকে করোনার প্রতিবেদন পাওয়ার পর পুলিশসহ প্রশাসনিকভাবে আক্রান্তদের খোঁজখবর নেওয়া শুরু হয়। তাকে খুঁজে না পেয়ে পুলিশসহ সংশ্লিষ্ট উধ্বর্তন বিভাগে জানানো হয়। পরে নওগাঁ সদরে তাকে খুজে পাওয়া যায়। তিনি আরও  জানান তার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দি হোসেন বলেন, সংবাদ পেয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে থানার ওসি (তদন্ত) ফয়সাল বিন আহসানের নেতৃত্বে  শহরের লিটল ব্রিজে তাকে আটক করে পুলিশ। এরপর পিপিই পরিয়ে তাকে সরকারি অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তার স্ত্রী ও নবজাতক সন্তান ক্লিনিকে সে ছিলো সেই ক্লিনিক লকডাউন করা হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি দাবি করেন, আমি মাস্ক পড়ে বাইরে বের হয়েছি।  আমার কোনও সমস্যা নেই। কয়দিন আগে রিপোর্ট নিয়ে গেছে আজ  রিপোর্ট দিলো।

নওগাঁ সিভিল সার্জন ডা. আ  ম আখতারুজ্জামান আলাল বলেন, করোনার প্রতিবেদন পাওয়ার পর দ্রুত পুলিশকে জানানো হয়। বর্তমানের তাকে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। এবং তার সংস্পর্শে কতজন এসেছেন তাদেরও তথ্য নেওয়া হচ্ছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মুরাসু’
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মুরাসু’
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম