মধ্যরা‌তে ক‌রোনা রোগীকে বাসা থেকে বের করে দিলেন বাড়িওয়ালা ও প্রতিবেশীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২০, ০৪:০০আপডেট : ০৭ মে ২০২০, ০৫:১৬

মধ্যরা‌তে ক‌রোনা রোগীকে বাসা থেকে বের করে দিলেন বাড়িওয়ালা ও প্রতিবেশীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক করোনা রোগীকে বাসা থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিকসহ এলাকার কিছু ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৬ মে) রাত সাড়ে এগারটার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণ রূপসী বাগবাড়ি এলাকার নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি সিটি গ্রুপে চাকরি করেন।
ভুক্তভোগীর মামা সিরাজুল ইসলাম জানান, জ্বর, সর্দি দেখা দিলে তার ভাগ্নে গত ৩ মে উপজেলার স্বাস্থ্য বিভাগে নমুনা দিয়ে আসে। বুধবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে সে বাসাতেই ছিল। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পর বাড়ির মালিকসহ এলাকার কিছু লোকজন লাঠিসোটা নিয়ে এসে তাকে বাড়ি থেকে বের করে দেয়। বিষয়টি সে চিকিৎসককে জানায়। পরে ওই ডাক্তার বিষয়টি স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ওই বাড়িতে রেখে আসে। বাড়িওয়ালাকে সতর্ক করে দেয়।
রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, মারধরের বিষয় ঘটেনি তবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে ডাক্তার এবং পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ওই ছেলের সঙ্গে কথা বলেছি। এটা কেউ করতে পারে না। যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সে আমাদের পরামর্শে বাসায় ছিল। এত রাতে একজন মানুষকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা অমানবিক। ওই ছেলে ওই বাড়িতেই থাকবে। তাকে যদি সেখান থেকে হাসপাতাল বা অন্য কোথাও নিতে হয় সেটি আমরা নেবো। তাছাড়া এভাবে একজন করোনা রোগীকে বের করে দেওয়া মানে অন্যকে সংক্রমিত করা।
রূপগঞ্জ থানা পুলিশের ওসি মাহমুদুল হাসান জানান, রোগীকে ওই বাসা‌তেই রেখে এসেছি। সকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওই রোগীর সঙ্গে আর কোনও ঝামেলা করা হলে বাড়িওয়ালাসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত