ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ের পা বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি
০৮ মে ২০২০, ০৫:১২আপডেট : ০৮ মে ২০২০, ০৫:১৪

বগুড়া বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় লিটন মণ্ডল (৪২) নামে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী ও তার সাত বছরের মেয়ে লামিয়া জাহানের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার আড়িয়া বাজার ফুলতলা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ছেলে আসিফ মণ্ডলের (১৩) ডান পা থেঁতলে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনের তার পা রক্ষার চেষ্টা চলছে। সম্ভব না হলে কেটে ফেলতে হবে। পুলিশ ট্রাকটি জব্দ ও চালক মঞ্জুরুল আলমকে আটক করেছে। হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইন্সপেক্টর সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
শাজাহানপুর থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ও প্রত্যক্ষদর্শীরা জানান, চা বিক্রেতা লিটন মণ্ডল বগুড়ার শেরপুর উপজেলার ঘোষপাড়ার নবীর উদ্দিনের ছেলে। ছেলে আসিফ ও মেয়ে লামিয়াকে তাদের নানা বাড়ি শিবগঞ্জের মোকাম তলা থেকে শেরপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। সকাল পৌনে ৯টার দিকে তারা শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার ফুলতলায় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছেন। এ সময় টিসিবির ব্যানার লাগানো একটি মিনি ট্রাক (নারায়ণগঞ্জ-ড-১১-০০৬৯) অপর ট্রাককে পাশ কেটে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারান। তখন মোটরসাইকেলে ধাক্কা দিলে লিটন ও তার ছেলে আসিফ ও মেয়ে লাবিয়ার ডান পা থেঁতলে যায়। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবদুল ওয়াদুদ জানান, লিটন ও লাবিয়ার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। আসিফের পা রক্ষার চেষ্টা চলছে; সম্ভব না হলে সেটিও কেটে ফেলতে হবে। এদিকে পালিয়ে যাবার সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে চালক মঞ্জুরুল আলমকে ট্রাকসহ আটক করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন