দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ মে ২০২০, ০৮:০০আপডেট : ০৯ মে ২০২০, ০৮:১৪

ধান কাটা শ্রমিকের ভূমিকায় ছাত্রলীগ কর্মীরা করোনা সংকট পরিস্থিতিতে কর্মহীন হয়ে উপার্জনহীন হয়ে পড়েছেন লাখো শ্রমজীবী। যেখানে তিন বেলা পেটে খাবার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন, সেখানে টাকার বিনিময়ে শ্রমিক দিয়ে জমির ধান কাটা অকল্পনীয় হয়ে দাঁড়িয়েছে দরিদ্র কৃষকের। এমন সংকট মহূর্তে নিরুপায় এক দিনমজুর কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৮ মে) সদর উপজেলার ধরলা নদীর অববাহিকায় চর ভেলাকোপা এলাকায় শফিকুল নামে এক দিনমজুরের জমির ধান কেটে তার বাড়ির আঙিনায় পৌঁছে দেন ছাত্রলীগ কর্মীরা।

শ্রমিকের ভূমিকায় ছাত্রলীগ কর্মীদের দেখে অনেকটা আশ্চর্য হয়ে দিনমজুর শফিকুল বলেন, ‘এটা তো চিন্তাই করা যায় না। শিক্ষিত ছেলেরা এমন করি জমিত নামি কাচি দিয়া ধান কাটি দিবে তাও ফির (আবার) টাকা ছাড়া! টাকার অভাবে কামলা (শ্রমিক) নিবার পাই নাই। আমার খুব উপকার হইলো। আল্লাহ সবার ভালো করুক। ’

শফিকুলের জমির ধান কাটায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আল-আমিন সরকার আরিফ। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পর কৃষক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। ছাত্রলীগ কর্মী হিসেবে আমরা গর্বিত।’

মোস্তফা হাসান মারুফ, মাইদুল ইসলাম, তৌকির রহমান আপন, কামরুল, হিরা ও  ফরহাদ সহ প্রায় ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী এ কাজে অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
পিচওয়াইয়ের ঐতিহ্যে সোনম, কালো আনারকলিতে রাজকীয় সাজ
পিচওয়াইয়ের ঐতিহ্যে সোনম, কালো আনারকলিতে রাজকীয় সাজ
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা