হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানিতে সাড়া দেয়নি ভারতীয় ব্যবসায়ীরা

হিলি প্রতিনিধি
০৯ মে ২০২০, ১২:৩০ আপডেট : ০৯ মে ২০২০, ১২:৩০

হিলি শুল্ক স্টেশন করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন শিথিল করে আমদানি-রফতানি চালুর অনুমোতি দিয়েছে সরকার। সেই অনুযায়ী দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি চালুর জন্য ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কিন্তু, ভারতীয় ব্যবসায়ীরা রাজি না হওয়ায় এই বন্দর দিয়ে আপাতত আমদানি- রফতানি শুরু হচ্ছে না।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী হেলাল হোসেন ও শেরেগুল মুন্সি বাংলা ট্রিবিউনকে বলেন, 'গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। পরে ভারত ও বাংলাদেশে লকডাউন ঘোষণা করায় দেড়মাস ধরে বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গত ২২ এপ্রিল সরকার পণ্য আমদানি-রফতানির জন্য অনুমতি দিলে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে পত্র দিয়ে অনুরোধ জানানো হয়। কিন্তু তারা এখন পর্যন্ত কোনও সাড়া দেয়নি। তারা জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে, এ করণে সরকারের অনুমতি না মেলায় পণ্য রফতানির কোনও সিদ্ধান্ত তারা দিতে পারছে না।'

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, 'এনবিআরের নির্দেশনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা, অন্যান্য সেবাসামগ্রীসহ নির্ধারিত কিছু পণ্য আমদানি এবং আমদানিকৃত পণ্যের শুল্কায়নের জন্য হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের সব কার্যক্রম চালু রয়েছে।  সব কর্মকর্তা উপস্থিত আছেন। কোনও পণ্য আমদানি করা হলে শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে ছাড় দেওয়া হবে। তবে এখন পর্যন্ত বন্দর দিয়ে কোনও পণ্য আমদানি-রফতানি শুরু হয়নি।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর