ময়মনসিংহে আইসোলেশনে থাকা ব্যক্তির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ মে ২০২০, ১১:৫৫ আপডেট : ২৩ মে ২০২০, ১১:৫৫

ময়মনসিংহ ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় নগরীর এসকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন মারা গেলন।

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা অবস্থাতেই তিনি করোনায় আক্রান্ত হন। পরে গত বুধবার (২০ মে) ময়মনসিংহে এসে তিনি এসকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক জানান, মৃত ব্যক্তির দাফনের জন্য উপজেলায় একটি টিম প্রস্তুত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আব্দুল খালেকের দাফন সম্পন্ন হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি 
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি 
২১ বছরেই প্রযোজনায়,  ‘হনুমান আংশ’র অনুপ্রিয়ার প্রশংসায় সঞ্জয় দত্ত
২১ বছরেই প্রযোজনায়,  ‘হনুমান আংশ’র অনুপ্রিয়ার প্রশংসায় সঞ্জয় দত্ত
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান