পাবনায় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২৩ মে ২০২০, ১৭:০৯ আপডেট : ২৩ মে ২০২০, ১৭:১৩

পাবনায় অস্ত্র গোলাবারুদসহ তিনজন গ্রেফতার

পাবনায় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। আইন শৃঙ্খলা বাহিনীটির পাবনা ক্যাম্পের সদস্যরা শহরের আটুয়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে তারা জানতে পারেন একদল সন্ত্রাসী ঈদকে সামনে রেখে ডাকাতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্যসহ পৌর এলাকার আটুয়া দক্ষিণপাড়ায় অবস্থান করছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালানোর সময়ে ওই এলাকার মনোয়ারুল ওরফে বাবুর ছেলে সোয়াদ আলম আপেল (৩৩), পশ্চিম সাধুপাড়ার মোস্তফার ছেলে সুমন (৩১) ও আব্দুস সামাদ ওরফে মকসেদের ছেলে রফিককে (৩১) গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি রিভলবার, ২টি ওয়ান শুটারগান, ৭টি হাত বোমা, ৫  রাউন্ড রিভালবারের গুলি, ৫টি কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র রেখে নানা অপরাধ সংঘটিত করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোপূর্বে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে পাবনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্রসহ সদর থানায় সোর্পদ করা হয়েছে। পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়েছে বলে জানা যায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর