চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৪:২৪আপডেট : ২৭ মে ২০২০, ০৪:২৪

বজ্রপাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম রুমালী বেগম (৩২)। তিনি উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারকৃষ্ণগোবিন্দপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। মঙ্গলবার (২৬ মে) বিকালে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ‘বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির উঠানে কাজ করছিলেন রুমালী বেগম। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।’

এদিকে, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রাঘাতে গৃহবধূর মারা যাওয়ার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাদের নিশ্চিত করেছেন। এ ঘটনায় মৃতের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার