নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত, চাঁদপুরের বাড়িতে এসে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৪:২৬ আপডেট : ২৭ মে ২০২০, ০৪:২৬

করোনাভাইরাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে পল্লী বিদ্যুতের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম ফারুক সরকার (৩৮)। তিনি শফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও পল্লী বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আড়াইটার  মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের বরুরকান্দি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়া মতলব উত্তর উপজেলায় এটাই প্রথম করোনায় মৃত্যুর ঘটনা।

 মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন জানান, ফারুক সরকার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করা অবস্থায় তার শরীরে করোনার উপসর্গ (জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট) দেখা দেয়। পরে  ২২ মে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা জমা দেন। ২৩ মে তার নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসে। তার শরীরের অবস্থা খারাপ পর্যায়ে ছিল। শ্বাসকষ্ট ছিল বেশি ।

২৪ মে এই অবস্থায় হাসপাতালে না গিয়ে তিনি তার গ্রামের বাড়ি মতলব উত্তরে বরুর কান্দি আসেন। আসার পর বিষয়টি তিনি এবং তার পরিবার গোপন রাখেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আড়াইটায় তিনি মারা যান। সংক্রমণবিধি মেনে তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে তথ্য গোপন করায় এবং নিয়ম না মানায় তার পরিবারের আরও কয়েক সদস্যের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে বলে জানা গেছে। তাদেরও নমুনা পরীক্ষা করা হবে।

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!