পারিবারিক কলহের জেরে স্ত্রী-শাশুড়িকে খুন করে আজগর

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ জুন ২০২০, ০৯:৪৪ আপডেট : ০৮ জুন ২০২০, ০৯:৪৫

আজগর আলী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসি গ্রামে মা ও মেয়ে হত্যার রহস্য উদঘাটন হয়েছে। পারিবারিক কলহের জেরে আজগর আলী (৩৫) তার স্ত্রী ইয়াসমিন আক্তার ও শাশুড়ি জায়েদা বেগমকে খুন করে। রবিবার (৭ জুন) মৌলভীবাজার চিফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে খুনের কথা স্বীকার করে জবানবন্দিতে দিয়েছে আজগর।

৮-৯ বছর আগে ইয়াসমিনের সঙ্গে আজগরের বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে।  দেড়বছর ধরে তার স্ত্রী বাপের বাড়িতে থাকতো। আর সন্তান তার কাছে থাকতো। এ নিয়ে মৌলভীবাজার আদালতে আজগর মামলাও করেছেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে সে শাশুড়ি ও স্ত্রীকে হত্যা করে। 
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ঘটনার পরদিন শনিবার রাতে আজগরকে সিন্দুরখান ইউনিয়নের তালতলা থেকে গ্রেফতার করা হয়।
খুনের বর্ণনা দিয়ে আজগর জানায়, পারিবারিক বিরোধের জেরে সে বৃহস্পতিবার রাতে ঘরের পেছনে বেড়া ভেঙে ভেতরে ঢোকে। এরপর চুলায় আগুন জ্বালানোর লোহার চুঙ্গা (পাইপ) দিয়ে প্রথমে শাশুড়ির বুকে ঘা দেয়। পরে স্ত্রী ইয়াসমিনকে আঘাত করে খুন করে। 
প্রসঙ্গত. শুক্রবার (৫ জুন) শ্রীমঙ্গলের পূর্ব জামসি গ্রামে বসত বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জায়েদা বেগমের মেয়ে জেসমিন বেগম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় আজগর আলীকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এরপর আজগরকে গ্রেফতার করে পুলিশ। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা