রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

রাজবাড়ী প্রতিনিধি
১৪ জুন ২০২০, ১২:৩৭আপডেট : ১৪ জুন ২০২০, ১৩:০৪

দুর্ঘটনা কবলিত গাড়ি দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় রড বোঝাই ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। রবিবার (১৪ জুন) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত ট্রাক নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর থানার বল্লভপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী সুব্রতা মেরী (৩২), ছেলে লিজান বিশ্বাস (৬), শ্যালক শ্যামল মন্ডল (২৮) ও ট্রাক হেলপার সোহেল (২০)।

দুর্ঘটনা কবলিত ট্রাক

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ফরিদপুরগামী রড বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হন। আহত তিন জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আহলাদীপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রাক

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা