রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে বোম্ব ডিসপোজাল টিম সেগুলো নিস্ক্রিয় করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ককটেল দুটি নিস্ক্রিয় করা হয়।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ধানমন্ডি-৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কলাবাগান মাঠে ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।’
তিনি জানান, ককটেল উদ্ধারের সময় একটি সাদা কাগজে প্রজন্ম ৭১ লেখা ছিল।