গার্মেন্টসে চাকরি দেওয়ার নামে তরুণীকে যৌনপল্লিতে বিক্রি, মানবপাচারকারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৭ জুন ২০২০, ০৪:৫৯আপডেট : ১৭ জুন ২০২০, ০৫:০২

যৌন হয়রানি

গার্মেন্টসে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে এক তরুণীকে যৌনপল্লিতে বিক্রির অভিযোগে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আলিফ (২৮)।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আলিফ রাজশাহী মহানগরীর গুড়িপাড়া গুলজারবাগ এলাকার তকবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইফতেখায়ের আলম জানান, গত ৯ জুন গোদাগাড়ীর ওই অসহায় তরুণীকে ঢাকায় গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় আলিফ। এরপর তাকে ঢাকায় না নিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে সে। বিষয়টি বুঝতে পেরে গত সোমবার (১৫ জুন) সকালে ওই তরুণী কৌশলে পুলিশকে ঘটনাটি জানালে পুলিশের বিশেষ পরামর্শে সেখান থেকে বিকালে বাড়িতে আসতে সক্ষম হয়। তারপর ওই তরুণী নিজের পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোদাগাড়ী থানায় জানানো হয়। পরে সোমবার দিবাগত রাত তিনটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকা থেকে আলিফকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মানবপাচার আইনে আলিফের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
ইফতেখায়ের আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ স্বীকার করেছে, চাকরি দেওয়ার নামে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লিতে ২৫ হাজার টাকায় ওই তরুণীকে বিক্রি করে সে। আলিফ মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এ চক্রের আরও তিনজনের নাম জানিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়োগের চারদিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ
নিয়োগের চারদিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ
সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে কী করতে পারবেন, কী পারবেন না
সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে কী করতে পারবেন, কী পারবেন না
বেনজীরের জামিন বাতিলে আবেদন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরের জামিন বাতিলে আবেদন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বিদ্যুতের বিল বেশি আসলে অভিযোগ জানাবেন কোথায়
বিদ্যুতের বিল বেশি আসলে অভিযোগ জানাবেন কোথায়
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?