আমি পদত্যাগ চাইনি, আমাকে কিছু বলাও হয়নি: বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুন ২০২০, ১২:৩৭আপডেট : ১৮ জুন ২০২০, ১৬:২০

জুনায়েদ বাবুনগরী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার পরিচালনা কমিটির সহযোগী পরিচালকের পদ থেকে ইস্তফার বিষয়ে মতামত জানতে চাওয়া হয়নি বা তাকে কিছু বলা হয়নি বলে দাবি করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলছেন, মজলিসে শুরার বৈঠক শেষে তিনি বিষয়টি জেনেছেন। বুধবার (১৭ জুন) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল বুধবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মাদ্রাসার মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শুরা সদস্য মাওলানা নোমান ফয়জী বৈঠকের সিদ্ধান্ত পাঠ করে শোনান। যেটি পরে লিখিত আকারে মাদ্রাসার ফেসবুক পেজে দেওয়া হয়।

সেখানে নোমান ফয়জী বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী হুজুরের উপস্থিতিতে আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব শুরা কমিটির সদস্যদের মুঈনে মুহতামিমের পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিয়েছেন। শুরা কমিটির সদস্যরা উক্ত ইস্তফার বিষয়টি গ্রহণ করেছেন এবং উনার স্থলে জামেয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ সাহেবকে হজরত মুহতামিম সাহেব হুজুরের মুঈনে মুহতামিম হিসেবে নির্ধারণ করেছেন। একইসঙ্গে হজরত মুহতামিম সাহেব হুজুরের অবর্তমানে পরবর্তী শুরা কমিটির বৈঠকের আগ পর্যন্ত জামেয়ার এহতেমামীর দায়িত্ব হজরত আল্লামা শেখ আহমদ সাহেব পালন করবেন।’   

এ সম্পর্কে বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, ‘শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী হুজুরের সভাপতিত্বে বুধবার হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের শেষ পর্যায়ে কিছু বিষয় সম্পর্কে জানতে আমাকে বৈঠকে ডাকা হয়েছে। সেসব বিষয়ে আমি আমার সুস্পষ্ট বক্তব্য শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব ও শুরার সদস্যদের সামনে উপস্থাপন করেছি। কিন্তু বৈঠকে শুরার সদস্যদের নিকট মুঈনে মোহতামীমের পদ থেকে পদত্যাগ চাওয়া বা পদত্যাগের  বিষয়ে কোনও ধরনের সম্মতি আমি প্রকাশ করিনি। অন্যদিকে বৈঠকে আমাকে মুঈনে মোহতামীমের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে শুরার সদস্যগণ আমাকে কিছুই বলেননি। বৈঠক শেষ হওয়ার অনেক পরে একজন শুরা সদস্য মুঈনে মোহতামীমের পদ থেকে আমাকে অব্যাহতির বিষয়টি জানিয়েছেন।’

হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, ‘আমি জানতে পেরেছি, মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে মাওলানা নোমান ফয়জীর বরাতে। একটি ইলেকট্রনিক মিডিয়ায় মাওলানা নুরুল আমীন সাহেবের বরাতে প্রচারিত হচ্ছে যে, আমি মজলিসে শুরার সদস্যদের কাছে মুঈনে মোহতামীম বা সহযোগী পরিচালকের পদ থেকে পদত্যাগের সম্মতি প্রকাশ করায় তারা আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি দিয়েছেন। অথচ এ কথা ভিত্তিহীন। আমি শুরার সদস্যদের নিকট কোনও পদত্যাগ চাইনি।’

তিনি নিজেই পদত্যাগ করেছেন বলে মজলিশে শুরার দাবির বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও বাবুনগরী রিসিভ করেননি। 

আরও পড়ুন- 


বৈঠকে ডাক পেয়েই পদত্যাগপত্র জমা দেন বাবুনগরী

বাবুনগরীকে অব্যাহতি, আহমদ শফীর উত্তরসূরি শেখ আহমদ

মজলিসে শুরা কমিটির বৈঠক চলছে, রাখা হয়নি বাবুনগরীকে 

বৈঠক শুরুর দুই ঘণ্টা পর ডাক পেলেন বাবুনগরী 

আজ শুরার বৈঠকে আল্লামা শফী কি বেছে নেবেন উত্তরসূরি?

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত