কুমিল্লায় চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

কুমিল্লা প্রতিনিধি
২৯ জুন ২০২০, ২১:০১আপডেট : ২৯ জুন ২০২০, ২১:০৮

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের উদ্বোধন কুমিল্লা ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরকারি নির্দেশ মোতাবেক সীমিত পরিসরে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা লে. কর্নেল নুরুল আলম।

উদ্বোধন অনুষ্ঠানে লে. কর্নেল নুরুল আলম বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে সীমিত পরিসরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কুমিল্লাবাসীর স্বার্থে এই ই-পাসপোর্টের সেবা চালু করা হয়েছে। সারাদেশে পর্যায়ক্রমে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলায় এর শুভ উদ্বোধন করা হলো। তবে উদ্বোধন হলেও করোনার কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক এখন কোনও আবেদন জমা নেওয়া হবে না।’ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবেদন জমা নেওয়া শুরু হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন
খামেনির জানাজা আজ
খামেনির জানাজা আজ
বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
ইন্টারনেটের ডাটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে? সাশ্রয় করার কার্যকরী ৭ কৌশল
ইন্টারনেটের ডাটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে? সাশ্রয় করার কার্যকরী ৭ কৌশল
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব