কুমিল্লা বোর্ডে এসএসসি’র পুন:নিরীক্ষণে ৪৪১ জনের ফল পরিবর্তন

কুমিল্লা প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ০১:৪৯ আপডেট : ০২ জুলাই ২০২০, ০১:৫১

কুমিল্লা শিক্ষা বোর্ড

এসএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা ৪৪১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল করা ৬২ জন পরীক্ষার্থী পাস করেছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ওই পুনঃনিরীক্ষার ফল ঘোষণা করে।

বোর্ড সূত্রে জানা যায়, গত ৩১ মে কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। এতে পাসের হার ছিল ৮৫.২২ শতাংশ। পরদিন ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত ফলাফল চ্যালেঞ্জ করে ১৭ হাজার ৬৭৭ জন পুনঃনিরীক্ষার আবেদন করে। এতে ৪৪১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এর মধ্যে ৬২ জন ফেল করা শিক্ষার্থী রয়েছে। এছাড়াও গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন এবং বিভিন্ন গ্রেডে ৩১৮ জনের ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সহিদুল ইসলাম জানান, ১৭ হাজার ৬৭৭ জনের আবেদনের বিপরীতে ৩৯ হাজার ৩০৩টি উত্তরপত্র যাচাই করে ৪৪১ জনের ফল পরিবর্তন হয়। বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ধন্যবাদ লিও’: মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমার, রোনালদিনিয়ো ও সুয়ারেসদের 
‘ধন্যবাদ লিও’: মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমার, রোনালদিনিয়ো ও সুয়ারেসদের 
লন্ডনে বৃহস্পতিবার তৌফিক ইমরোজ খালিদীর জানাজা
লন্ডনে বৃহস্পতিবার তৌফিক ইমরোজ খালিদীর জানাজা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই