২০ ঘণ্টা পর দুই পাটকল শ্রমিক পুলিশ হেফাজতে

খুলনা প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ০০:০৫আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:২০

খুলনার সেই দুই পাটকল শ্রমিক নেতা নুর ইসলাম ও ওলিয়ার রহমান।

খুলনায় পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ২০ ঘণ্টা পর দুই পাটকল শ্রমিককে মহানগরীর দৌলতপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, তিনি এ বেশি কিছু বলতে রাজি হননি।

উল্লেখ্য, রবিবার (৫ জুলাই) দিনগত রাতে পৃথকভাবে দুই শ্রমিককে নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এরা হচ্ছেন প্লাটিনাম জুটমিলের নুর ইসলাম ও ইস্টার্ন জুটমিলের ওলিয়ার রহমান। তাদের সন্তানদের দাবি, ১৮ ঘণ্টা ধরে খোঁজ নেই এই দুই শ্রমিকের। তবে কারা তাদের তুলে নিয়ে গেছে সে বিষয়ে প্রশাসনের কেউই তাদের কোনও তথ্য দিতে পারেননি। নুর ইসলামের বড় ছেলে মো. জুয়েলের দাবি তাদের বাড়িতে আগুন লেগেছে বাইরে থেকে এমন চিৎকার করতে থাকেন কিছু লোক। এ সময় তার পিতা নুরুল ইসলাম জানালা খুলে উঁকি দিলে তাকে দ্রুত নিচে নামতে বলা হয়। তিনি নিচে নামা মাত্র তাকে ধরে গাড়িতে তুলে নিয়ে চলে যায় ওরা। ওই বহরে ৪টি সাদা মাইক্রোবাস ও পুলিশের একটি গাড়ি ছিল।
অন্যদিকে, ইস্টার্ন জুটমিলের শ্রমিক ওলিয়ার রহমানের ছেলে নাইম শেখ বলেন, রাত আড়াইটার দিকে ৯ জন সশস্ত্র লোক মিলগেটের সামনে থাকা তাদের বাড়িতে আসেন এবং তার বাবাকে ডেকে নিয়ে চলে যান। তাকে কোথায় নেওয়া হচ্ছে জানতে চাইলে তারা কোনও উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তাদের হাতে পুলিশের ওয়্যারলেস ছিল। এরপর থানা ও ডিবি কার্যালয়ে যোগাযোগ করেও পিতার সন্ধান পাননি নাইম।

আগের সংবাদ:
খুলনায় ‍বাসা থেকে দুই পাটকল শ্রমিককে তুলে নিয়ে গেলো কারা?

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে