এই ঈদে ট্রেনের সংখ্যা বাড়ছে না

গাজীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৯:১৩ আপডেট : ১৮ জুলাই ২০২০, ২৩:৩৪

গাজীপুরে রেললাইন পরিদর্শন করেন রেলমন্ত্রী এবারের কোরবানির ঈদে মানুষকে বাড়ি না ফেরার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘আপনারা নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে এবারের ঈদ উদযাপন করুন। কারণ এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না।’

মন্ত্রী শনিবার (১৮ জুলাই) সকালে গাজীপুর-ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে থাকে। তাই জয়দেবপুর থেকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এই জংশনকে ডাবল লেনে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে। এখান থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন যাচ্ছে। বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় রেল সেতু নির্মাণ করা হচ্ছে। এরপরে ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত রেললাইনটিও ডাবল লাইন হবে। সেখানেও মিটার গেজের পাশাপাশি ব্রডগেজ রেললাইন চালু করা হবে। এসব কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিকসংখ্যক ট্রেন চালানো যাবে।’

গাজীপুরের জন্য আলাদা ট্রেন

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে গাজীপুরের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হবে। জয়দেবপুর জংশন হলেও তা পুরোপুরি জংশনের সুবিধা পাচ্ছে না। তাই অতিদ্রুত এটি পূর্ণ জংশনের মর্যাদা পাবে। গাজীপুর একটি শিল্প নগরী। এখান থেকে প্রতিদিন হাজার হাজার লোক ঢাকায় গিয়ে চাকরি ও ব্যবসা বাণিজ্য করে থাকেন। প্রতিদিন যেন ঢাকা-গাজীপুর লাইনে ৭-৮টি ট্রেন চলাচল করতে পারে সে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। রেলকে আমরা একটি ডিসিপ্লেনের মধ্যে আনতে চাই।’ 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম