মেহেরপুরে অনলাইনে কোরবানির পশুহাট

মেহেরপুর প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ০৮:৪৯ আপডেট : ২১ জুলাই ২০২০, ০৯:০৬

মেহেরপুরে অনলাইনে কোরবানির পশুহাট আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অনলাইনে কোরবানির পশু কেনাবেচার জন্য মেহেরপুরে একটি অনলাইন হাটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে এই হাটের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, মেহেরপুর জেলায় মোট এক লাখ গরু এবং দুই লাখ ছাগল প্রস্তুত রয়েছে।  জেলায় গরুর চাহিদা রয়েছে ৭০ হাজার।

অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘আমরা “অনলাইন কোরবানির পশুর হাট, মেহেরপুর’’ নামে একটি ফেসবুক ঠিকানা খুলে দিয়েছি এবং তা ব্যাপক প্রচারের ব্যবস্থা করেছি। গরু, ছাগল ও ভেড়ার মালিক বা ফার্মের মালিক তাদের ঠিকানাসহ পশুর ছবি এই ফেসবুক পেজে দিতে বা আপলোড করতে পারবেন। জেলা প্রশাসন এই প্লাটফর্মের শুধুমাত্র মিডিয়েটর হিসেবে কাজ করেছে।’

মেহেরপুর জেলায় অনলাইনে ব্যবসা-বাণিজ্যের বা কোনও কিছু কেনা-বেচার এটাই প্রথম উদ্যোগ। ইতোমধ্যে বেশ কিছু গরু, ছাগল ও ভেড়া ফার্মের মালিক এই পেজে তাদের পশুর ছবি আপলোড করেছেন। তবে এখনও বেচাকেনার খবর পাওয়া যায়নি।

ভিডিও কনফারেন্সের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য দেন– পুলিশ সুপার এসএম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
স্পিকারের নেতৃত্বে নতুন বাছাই কমিটি, আছেন দুই মন্ত্রীও
স্পিকারের নেতৃত্বে নতুন বাছাই কমিটি, আছেন দুই মন্ত্রীও
ঢাকার এক সংসদীয় আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন
ঢাকার এক সংসদীয় আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে