টাঙ্গাইলে ঝিনাই নদীর সেতু ভেঙে যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ০৯:১৯ আপডেট : ২১ জুলাই ২০২০, ০৯:২৪

সেতুটি ভেঙে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির স্রোতে ঝিনাই নদীর দাপনাজোর এলাকায় সেতু ভেঙে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় বিশটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত সেতুটির পূর্বাংশের একটি পিলার ও দুটি স্ল্যাব ভেঙে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

স্থানীয়রা জানান, জেলার বাসাইল উপজেলার আইসড়া, একঢালা, দোহার, দাপনাজোর, দেউলী, জশিহাটী, হাকিমপুর, মোড়াকৈ, ময়থা, ফুলকী, জশিহাটীসহ প্রায় ১৫-২০টি গ্রামের মানুষের স্থানীয় বাণিজ্যিক কেন্দ্র করটিয়া, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইল সদরের সঙ্গে সেতুটি যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতুটি ভেঙে যাওয়ায় তাদের এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

স্থানীয় ভুক্তভোগী মো. জিন্নাহ বলেন, ‘সেতুটি আমাদের সামনেই ভেঙে পড়েছে। অল্পের জন্য একটি মোটরসাইকেল চালক রক্ষা পেয়েছেন। সেতুটি ভেঙে যাওয়ায় এখন মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য মহসিনুজ্জামান বলেন, ‘ঝিনাই নদীতে বন্যার পানির ভীষণ স্রোত। এ কারণে সেতুটির পিলারের নিচের মাটি সরে গিয়ে দুটি স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। ফলে ১৫-২০টি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন এ এলাকার মানুষ। মানুষের পারাপারের জন্য অস্থায়ীভাবে নৌকার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানাচ্ছি। এছাড়াও দ্রুত পুনরায় এখানে সেতু নির্মাণের দাবি করছি।’

উপজেলা এলজিইডির প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ‘২০১৯ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বর্ষার পানির স্রোতে ১২০ মিটার সেতুটির ৩০ মিটার স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। এটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়।’

তিনি আরও জানান, নতুন করে সেখানে ২৮২ মিটারের একটি সেতু নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে। বর্ষার পানি চলে গেলেই নির্মাণ কাজ শুরু করা হবে।  

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪
ঢাকাসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন
রোগী এলেই টানাটানি,  দালালদের দাপটে জিম্মি সরকারি হাসপাতাল
রোগী এলেই টানাটানি, দালালদের দাপটে জিম্মি সরকারি হাসপাতাল
এক দশক পর মিলল নথি থেকে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ‘বেবি বোয়িং’
এক দশক পর মিলল নথি থেকে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ‘বেবি বোয়িং’
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান