৪ দিন ধরে নিরাপত্তাকর্মী নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ১৯:১১ আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৯:১৪

নিখোঁজ

ঘরের ভেতর পড়ে আছে রান্না করা ভাত। একা থাকতেন, নিজেই রেঁধে বেড়ে খেতেন। তবে সেই ভাত খাননি তিনি। এ অবস্থাতেই ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের সানফ্লাওয়ার টায়ার রিটেনিং কারখানার এক নিরাপত্তাকর্মী।  তার নাম মিজানুর রহমান ভূইয়া (৫৫)। তিনি বিসিকের বি-২৩ প্লটের নিরাপত্তা কর্মী।

এ ঘটনায় শুক্রবার রাতে সোনারগাঁও থানায় একটি জিডি (নং ৯৯৪) করেছেন নিখোঁজের ভাই সাদেকুর রহমান।

নিখোঁজ মিজানুর রহমান ভূইয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন সাইনাল এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহিম ভূইয়ার পুত্র। তিনি গত ৭-৮ বছর ওই কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং ওই কারখানার ভেতরের একটি কক্ষে থাকতেন।

জিডিতে বাদী উল্লেখ করেন, গত ২১ জুলাই সকাল ১০টার দিকে তার বড় ভাই মিজানুর রহমান ভূইয়া কারখানা থেকে বের হন। এরপর থেকে তার কোনও হদিস মিলছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও( ০১৯২৭৪১৮২০৫) বন্ধ রয়েছে। পরে কোথাও তাঁর সন্ধান না পেয়ে শুক্রবার রাতে সোনারগাঁও থানায় একটি জিডি দায়ের করেছেন।

সাদেকুর রহমান ভূইয়া আরও জানান, গত ২১ জুলাই সকালে তার বড় ভাই খাওয়ার জন্য ভাত রান্না করেছিলেন। কিন্তু সেই ভাত রুমেই ওই অবস্থাতেই পড়ে রয়েছে। ঘরে থাকা কাপড় চোপড়ও নাড়াচাড়া হয় নাই।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা