হুমকির মুখে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ, ফেলা হচ্ছে জিওব্যাগ

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ২০:৩৮আপডেট : ২৫ জুলাই ২০২০, ২০:৫৫

টাঙ্গাইলে শহররক্ষা বাঁধে ভাঙন  
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ। গত দুই দিনের ভাঙনে ইতোমধ্যেই সদর উপজেলার শিবপুর পাছ বেথর এলাকায় পুংলী নদীর পাশে বাঁধের প্রায় ২৫০ মিটার এলাকা ভেঙে গেছে। এদিকে ভাঙন ঠেকাতে প্রতিদিনই জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

বাঁধ ভেঙে ঝুুঁকিতে পড়েছে টাঙ্গাইল শহর

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘এটি কম্পান্ট মেন্টালাইজেশন পাইলট প্রজেক্টের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই বাঁধটি গত বছর থেকেই ঝুঁকিপূর্ণ হয়েছিল। সেখানে কিছু দূর পর পর বড় বাঁক রয়েছে। যখন পানি বেড়ে যায়, তখন এই বাঁকগুলোতেই ভাঙন দেখা দেয়।  আমরা ইতোমধ্যেই সেই বাঁক আর ভাঙ্গনের স্থানগুলো চিহ্নিত করে কাজ শুরু করেছি। সেখানে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।’

বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড

তিনি আরও বলেন, ‘এই বাঁধটিও টাঙ্গাইল শহরে পানি ঢোকার প্রবেশ পথ। এ কারণেই এই বাঁধটির গুরুত্ব অনেক বেশি। ইতোমধ্যেই টাঙ্গাইল শহরকে রক্ষা করার জন্য ও ভাঙন প্রতিরোধে পুংলী নদীর পাশে ২৫০ মিটারের মধ্যে ১২ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে।’ 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গবেষণাগার থেকে খামারে যাচ্ছে দুই ভ্যাকসিন
গবেষণাগার থেকে খামারে যাচ্ছে দুই ভ্যাকসিন
‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু
‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার