অবৈধ দখলে থাকা ৪.১৫ একর সরকারি জমি উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ০৫:২২আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৫:২২

অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারের পর পতাকা টানিয়ে দেওয়া হয় নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজার সংলগ্ন নেওয়াজ ফার্মিং নামক মাছের খামার থেকে ৪.১৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে এক অভিযানে দীর্ঘ দিন ধরে অবৈধ দখলে থাকা এ জমি উদ্ধার করা হয়।

অভিযানে সহায়তা করেন আমদিয়া ভূমি অফিসের নায়েব জাহাঙ্গীর আলম, নরসিংদী সদর আনসার ও ভিডিপি দলনেতা ইয়াসিন ভূইয়া, কাজী মাঈনউদ্দিন, আরিফুল ইসলাম প্রমুখ।

উপজেলা ভূমি অফিসের তথ্য মতে, ১৯৮৪ সালে লিজ নেওয়ার পর থেকে কোনও প্রকার খাজনা পরিশোধ না করে অবৈধভাবে জমিটি ভোগ করে আসছিলো দখলদার। এ জন্য জমিটি সরকার নিজের দখলে নিয়ে নিয়েছে। জমিতে নেওয়াজ ফার্মিংয়ের মাছের খামার ও পরিত্যক্ত মুরগির ফার্মের ঘর ছিলো। শরিফ মিয়া গং, আলফাজ উদ্দিন গং, পরান মিয়া, তাইজ উদ্দিন ইন্দ্র রানী সূত্রধরের নামে জমিটি লিজ দেওয়া ছিল।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া জানান, এখন থেকে এ সম্পত্তির মালিক সরকার। এখানে কেউ কোনও প্রকার স্থাপনা নির্মাণ ও কাজ করবেন না। যদি কেউ সঠিক নিয়মে সরকারের কাছে আবেদন করে তাহলে সরকার বিবেচনা করে নতুন করে লিজ প্রদান করবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
শ্রমিক নিহতের প্রতিবাদে অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
শ্রমিক নিহতের প্রতিবাদে অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
সফটওয়্যার আপডেটের মেসেজে ক্লিক, মুহূর্তেই ফোন থেকে উধাও ৯ লাখ টাকা
সফটওয়্যার আপডেটের মেসেজে ক্লিক, মুহূর্তেই ফোন থেকে উধাও ৯ লাখ টাকা
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা