ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ১৮:৪০আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৮:৪০

সংঘর্ষে দুমড়ে যাওয়া সিএনজি কুষ্টিয়ায় ভেড়ামারা ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক তুহিন (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সিএনজির পাঁচ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারোমাইল এলাকায় ভেগান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় দুই জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সিএনজি চালক তুহিন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত আনছার আলীর ছেলে। 

ভেড়ামারা থানার ওসি জানান, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ঈশ্বরদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক তুহিন ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহতরা হলেন– পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া পাঁচ নেওয়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম (২৮), একই এলাকার কালু প্রামাণিকের ছেলে কামাল হোসেন (৩০), নিয়াজ উদ্দীনের ছেলে করিম দেওয়ান (৪০) ও আজিজের ছেলে আলীম কাজি (৪৫), মোহাতারের ছেলে বাবু (৫০)।

তিনি আরও জানান, নিহত তুহিনের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক টাকটি জব্দ করা হয়েছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে প্রায় আধঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল