মানিকগঞ্জে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২০, ১৪:২৪আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৪:২৪

সড়ক দুর্ঘটনা গাবতলী-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা আইরমাড়া গ্রামের আছালত খানের ছেলে মোটরসাইকেল চালক আশরাফ খান (৩৮) এবং পিকআপে থাকা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ (৮)। আহত ব্যক্তি মোটরসাইকেল চালক আশরাফের কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা পিকআপ আসবাবপত্র নিয়ে ঢাকায় যাচ্ছিল। পিকআপটি গাবতলী-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়েকর বাস্তা এলাকায় আব্দুল আলী চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি যাত্রীসহ এবং মোটরসাইকেলটি আরোহীসহ রাস্তার দক্ষিণ পাশের খালের পানিতে পড়ে ডুবে যায়।

স্থানীয়রা পিকআপের যাত্রীদের উদ্ধার করেন। এ সময় পিকআপে থাকা ৮ বছরের শিশু আব্দুল্লাহকে পাওয়া না গেলে সাভার ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অপরদিকে, মোটরসাইকেলের চালক ও পিছনে থাকা কর্মচারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আশরাফকে মৃত ঘোষণা করেন। আর কর্মচারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি