তাল গাছের নৌকায় শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় প্রাণপাত

গাজীপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ০১:২৫আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:২৭

গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে ভাতিজিসহ ফুপার মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গাল বিলে তাল গাছ দিয়ে তৈরি কোন্দা (বিশেষ ধরনের নৌকা) ডুবে এই ঘটনা ঘটে। নিহত শিশু মারিয়া (৫) বেতুয়া গ্রামের নাজমুল হকের কন্যা ও শিশুর ফুফা অলিউল্লাহ (৪০) চৌরা উত্তরগাঁও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, রবিবার সন্ধ্যার দিকে ফুপা অলিউল্লা শ্বশুর বাড়ি থেকে মারিয়াকে নিয়ে তাল গাছ দিয়ে তৈরি কোন্দায় চড়ে নিজগ্রাম চৌরা উত্তরগাঁও যাচ্ছিলেন। বিল পার হওয়ার এক পর্যায়ে হঠাৎ করে কোন্দা ডুবে তারা দুজনেই নিখোঁজ হন। স্থানীয়রা কিছুক্ষণ খোঁজার পর তাদের উদ্ধার করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সঞ্জয় দত্ত জানান, উদ্ধার দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রাত রাড়ে ৮টার দিকে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত