নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ১৬:২৮ আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৬:২৮

বিদ্যুৎস্পৃষ্ট ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। দাদার নাম মো. কফিল উদ্দিন (৭৫) ও নাতি মো. বাঈজিদ (৮)। কফিল উদ্দিন ভলাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

এলাকাবাসীর বরাত দিয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো কবীর হোসেন জানান, কফিল উদ্দিন বাড়িতে শিশু নাতিকে খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি দেখতে পান তার নাতি নিথর অবস্থায় একটি টিনের ঘরের সামনে পড়ে আছে। টিনের ঘরটি তার শরীরের সঙ্গে লাগানো ছিল। টিনের ঘর যে আগে থেকে বিদ্যুতায়িত সেটি কফিল উদ্দিন বুঝতে পারেননি। পরে তিনি তার নাতিকে কোলে নিতে যান। এ সময় তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

সরাইল-নাসিরনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ভলাকুট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, দাদা-নাতির একসঙ্গে মৃত্যুর খবরে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম