রাজশাহীতে পদ্মার পানি কমছে, বাঁধ রক্ষায় নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ

রাজশাহী প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ২২:৪৪ আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:৪৯

রাজশাহীতে পদ্মার পানি কমছে, বাঁধ রক্ষায় নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ রাজশাহীতে পদ্মা নদীর পানি কমছে। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টায় পদ্মায় পানি রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬৫ সেন্টিমিটার। এর মধ্যেই শ্রীরামপুর পুলিশ লাইনের সামনের শহররক্ষা বাঁধের নিরাপত্তায় নদীতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ। দুপুরে নগরীর শ্রীরামপুর পুলিশ লাইনের সামনে শহররক্ষা বাঁধে গিয়ে দেখা যায়, নৌকা ভর্তি করে শ্রমিকরা বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলছেন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, পুলিশ লাইনের সামনের শহররক্ষা বাঁধের নিচ থেকে ব্লক সরে গেছে। ফলে বাঁধের কিছুটা অংশ দেবে গেছে। এজন্য জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দুটি প্যাকেজের আওতায় জরুরি ভিত্তিতে চার হাজার ২০৬টি জিও ব্যাগ ফেলা হচ্ছে। রবিবার থেকে শুরু হয়েছে এই জিও ব্যাগ ফেলা কার্যক্রম।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসিফ আহমেদ জানান, বাঁধের নিচ থেকে ব্লক সরে গেছে। বাঁধের নিচে মজবুত করার জন্য বাঁধ থেকে সোজাসুজি ২২ মিটার দূরে পদ্মা নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। কারণ বাঁধের নিচে মজবুত করে তারপর ওপরে মজবুত করতে হবে।

রাজশাহীতে পদ্মার পানি কমছে, বাঁধ রক্ষায় নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ এর আগে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম জানিয়েছেন, রাজশাহী শহররক্ষা বাঁধের শ্রীরামপুর অংশ সংস্কারের জন্য নতুন পরিকল্পনা এরইমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। যা এখনও পাস হয়নি। এছাড়া রাজশাহী পয়েন্টে পদ্মার পানি এখনও বিপৎসীমার অনেক নিচে আছে। তাই এখনই শহররক্ষা বাঁধ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজশাহীতে পদ্মার পানির বিপৎসীমার উচ্চতা ১৮ দশমিক ৫০ মিটার।

উল্লেখ্য, গত ১৮ বছরে রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে মাত্র দু’বার। এর মধ্যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৮ বছর রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেনি। কেবল ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার সর্বোচ্চ উচ্চতা ছিল ১৮ দশমিক ৮৫ মিটার। এরপর ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মা বিপৎসীমা অতিক্রম করেছিলো। ওই বছর পদ্মার উচ্চতা দাঁড়িয়েছিলো ১৮ দশমিক ৭০ মিটার। এরপর আর এই রেকর্ড ভাঙেনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ
চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’