কিশোর গ্যাংয়ের সংঘর্ষ ও ধাওয়া: শীতলক্ষ্যা থেকে দুটি লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ০২:৫৩ আপডেট : ১১ আগস্ট ২০২০, ১০:২৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বন্দরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছে দুই কিশোর। প্রায় ৬ ঘণ্টা  নিখোঁজ থাকার পর নদী থেকে তাদের লাশ উদ্ধার হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলে জাল ফেলে লাশ দু’টি উদ্ধার করে পরিবারের লোকজন। এদিকে, লাশ উদ্ধারের ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের একজন বন্দরের কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মিহাদ (১৮)। তার বাবার নাম নাজিমউদ্দিন খান। অপরজন হলো বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিসান (১৫)। সে বন্দর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি কাজিমউদ্দিনের ছেলে।

মিহাদের খালাতো ভাই তানভীর জানান, শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় বিকেলে স্থানীয় দুই গ্রুপ কিশোরের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় এক পক্ষের ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় মিহাদ। এরপর সে নদীতে ডুবে যায়। এদিকে, রাত হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে জানতে পারে সংঘর্ষ ও ধাওয়ার ঘটনায় মিহাদ নদীতে ঝাঁপ দিয়েছিল।

এদিকে, ঘটনাস্থল থেকে মিহাদের চাচা বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান জানান, লাশ দুটি উদ্ধার হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তদন্ত আজাহারুল ইসলাম  বলেন, নিখোঁজ দু’জনেরই লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য আরও ২ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
গুণী শিক্ষক সম্মাননা পেলেন যারা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কতজন 
গুণী শিক্ষক সম্মাননা পেলেন যারা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কতজন 
এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে
এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের