বিশ্ব শিক্ষক দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদকের পাশাপাশি তাদের বিভিন্ন স্মারকও দেওয়া হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এবছর ১০২ জন শিক্ষককে ১৪টি শিক্ষা-স্তর বা প্রতিষ্ঠানভিত্তিক ক্যাটাগরি এবং একটি বিশেষ ক্যাটাগরিতে ভাগ করেছে। হিসাব করলে দেখা যায়, সবচেয়ে বেশি শিক্ষক নির্বাচিত হয়েছেন সাধারণ কলেজ পর্যায় থেকে। এরপর সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন। একইভাবে সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা পেয়েছেন দুজন, চিকিৎসা বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনজন, প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতজন, মাধ্যমিক পর্যায়ে (সাধারণ) ১০ জন, কলেজ পর্যায়ে (সাধারণ) ১৫ জন, আলিম, ফাজিল বা কামিল পর্যায়ে পাঁচজন, দাখিল মাদরাসার পাঁচজন, ইবতেদায়ী মাদরাসার দুজন, কারিগরি কলেজ পর্যায়ে পাঁচজন, মাধ্যমিক (কারিগরি) পর্যায়ে পাঁচজন, প্রাথমিক স্কুল পর্যায়ে আটজন এবং প্রধানমন্ত্রী কর্তৃক বাছাইকৃত গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন সাতজন।
সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন, যা মোট তালিকার প্রায় ১৭ দশমিক ৬ শতাংশ। এর পরেই সাধারণ কলেজ পর্যায়ে ১৫ জন, অর্থাৎ ১৪ দশমিক ৭ শতাংশ। বিশ্ববিদ্যালয় পর্যায়কে একসঙ্গে দেখলে সাধারণ সরকারি, বেসরকারি, চিকিৎসা, কৃষি এবং প্রকৌশল/বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলিয়ে ৪০ জন শিক্ষক রয়েছেন। অর্থাৎ মোট সম্মাননার প্রায় ৩৯ দশমিক ২ শতাংশ উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষকদের জন্য।
মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়েও উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব আছে। সাধারণ মাধ্যমিকের ১০, কারিগরি মাধ্যমিকের ৫ এবং প্রাথমিকের ৮ জন মিলিয়ে স্কুল পর্যায়ের ২৩ জন শিক্ষক রয়েছেন। এর সঙ্গে মাদরাসা শিক্ষার বিভিন্ন স্তরের ১২ জন এবং কারিগরি কলেজের ৫ জন রয়েছেন।
যেসব প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক
তালিকায় সবচেয়ে বেশি শিক্ষক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মোট ১০ জন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর একাধিক শিক্ষক পাওয়া গেছে আরও কয়েকটি প্রতিষ্ঠানে। এরমধ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে আটজন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে দুজন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের দুজন এবং নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুজন করে শিক্ষক গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে একজন করে শিক্ষক রয়েছেন।
সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়
১. প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর), রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২. অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩. অধ্যাপক ড. মাহবুব উল্লাহ (অবসরপ্রাপ্ত), ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৪. প্রফেসর ড. রফিকুর রহমান (অবসরপ্রাপ্ত), বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৫. অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ইমেরিটাস অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৬. অধ্যাপক ড. সদরুল আমিন, ইমেরিটাস অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৭. অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, ইমেরিটাস অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৮. অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, অনারারি অধ্যাপক, বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৯. অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১০. অধ্যাপক ড. এতমিনা আহমেদ (অবসরপ্রাপ্ত), রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১১. প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২. প্রফেসর ড. মো. ইব্রাহীম হোসেন মন্ডল, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১৩. প্রফেসর ড. মো. গোলাম ছাদিক, ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১৪. প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), গণিত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১৫. প্রফেসর ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী (অবসরপ্রাপ্ত), রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১৬. প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, পরিচালক, সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ও অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১৭. অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান (মরণোত্তর), সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১৮. প্রফেসর ড. মো. নাসিফ আহসান, অর্থনীতি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।
সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়
১৯. অধ্যাপক ড. নোভা আহমেদ, ইসিই বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি।
২০. অধ্যাপক ড. ফুয়াদ হাসান মল্লিক, ডিন, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড ডিজাইন, ব্র্যাক ইউনিভার্সিটি।
চিকিৎসা বিশ্ববিদ্যালয়/মহাবিদ্যালয়
২১. অধ্যাপক ডা. এম এ হাদী (মরণোত্তর), ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
২২. অধ্যাপক ডা. এম এ মাজেদ (মরণোত্তর), সাবেক ইএনটি সার্জন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
২৩. অধ্যাপক ডা. সায়েবা আক্তার (অবসরপ্রাপ্ত), গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
২৪. ডা. আবদুল মবিন খান (মরণোত্তর), অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যালবিশ্ববিদ্যালয়।
২৫. অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস (মরণোত্তর), চক্ষুবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ মেডিক্যালবিশ্ববিদ্যালয়।
২৬. ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম এ মালেক (মরণোত্তর), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
২৭. অধ্যাপক ডা. ফিরোজা বেগম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
২৮. অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
২৯. প্রফেসর মো. শফিকুল বারী, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ।
৩০. প্রফেসর ডা. শামিনুল মাসুদ আহমেদ, বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস বিভাগ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ।
কৃষি বিশ্ববিদ্যালয়
৩১. ড. মো. বাহানুর রহমান, অধ্যাপক, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
৩২. প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া, ফসল উদ্ভিদবিদ্যা বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
৩৩. প্রফেসর ড. মো. ফজলুল করিম (অবসরপ্রাপ্ত), কৃষিতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩৪. প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান (মরণোত্তর), সাবেক উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
৩৫. ড. এ বি এম হারুন-উর-রশিদ, অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
৩৬. ড. মো. আব্দুর রফিক-অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩৭. প্রফেসর ড. মো. হাবিবুল আহসান (অবসরপ্রাপ্ত), পদার্থবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩৮. প্রফেসর ড. মো. আব্দুর রহিম (মরণোত্তর), বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩৯. ড. মোহাম্মদ বেলাল হোসাইন, অধ্যাপক, মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৪০. ড. মো. মোরসালিন বিল্লাহ, অধ্যাপক, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খুলনা বিশ্ববিদ্যালয়।
মাধ্যমিক পর্যায় (সাধারণ)
৪১. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক (রসায়ন), কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আড়পাড়া, মধুখালী, ফরিদপুর।
৪২. মু. কুতুব উদ্দিন তালুকদার, প্রধান শিক্ষক, পাচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়, কলাপাড়া, পটুয়াখালী।
৪৩. এ কে এম মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক (কৃষি শিক্ষা), ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ঢাকা।
৪৪. হাফেজ মো. রশীদ আলম, সহকারী শিক্ষক, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।
৪৫. মো. আনোয়ার পারভেজ, সহকারী শিক্ষক, সরযূ বালা সরকারি বালিকা বিদ্যালয়, সদর, কিশোরগঞ্জ।
৪৬. মোহাম্মদ আব্দুর রউফ হোসেন, সহকারী শিক্ষক (বাংলা), কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাহালু, বগুড়া।
৪৭. মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট।
৪৮. হাবিবুর রহমান, সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান), শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ।
৪৯. চম্পানন চাকমা, সিনিয়র শিক্ষক, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
৫০. মো. জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক (ইংরেজি), সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়, কচুয়া, চাঁদপুর।
কলেজ পর্যায় (সাধারণ)
৫১. ড. মোহাম্মদ টিপু সুলতান, সহযোগী অধ্যাপক (বাংলা), সরকারি আইন উদ্দীন কলেজ, মধুখালী, ফরিদপুর।
৫২. লেফটেন্যান্ট কর্নেল ড. মো. আব্দুর রহিম, অধ্যক্ষ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার।
৫৩. প্রফেসর মো. আবু তাহের খান, অধ্যক্ষ, নেত্রকোনা সরকারি কলেজ, সদর, নেত্রকোনা।
৫৪. প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, অধ্যক্ষ, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়া।
৫৫. প্রফেসর ড. মো. মাসুদ হোসেন, অধ্যাপক (ভূগোল), চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর।
৫৬. ড. মো. সাজেদুল ইসলাম, অধ্যাপক (রসায়ন), রাজশাহী কলেজ, রাজশাহী।
৫৭. ড. মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক (রসায়ন), ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা।
৫৮. ড. মো. সিরাজুল রাসুল, অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মার্কেটিং), কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।
৫৯. ড. মো. আব্দুর রহমান, সহকারী অধ্যাপক (বাংলা), বিএএফ শাহীন কলেজ, ঢাকা।
৬০. মো. নাজিম উদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), খিদিরপুর ডিগ্রি কলেজ, নরসিংদী।
৬১. প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা, অধ্যক্ষ (অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান), সরকারি শাহবাজপুর কলেজ, লালমোহন, ভোলা।
৬২. সুস্মিতা পাল, প্রভাষক (উদ্ভিদবিদ্যা), আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান।
৬৩. মো. আহসান শাহরিয়ার তোহফা, সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
৬৪. প্রফেসর ড. তৌহিদা জেসমিন শম্পা, অধ্যাপক (বাংলা), গুরুদয়াল সরকারি কলেজ, সদর, কিশোরগঞ্জ।
৬৫. ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, অধ্যক্ষ, সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজ, বড়াইগ্রাম, নাটোর।
আলিম/ফাজিল/কামিল পর্যায়
৬৬. ড. মো. আব্দুর রহিম মুকুল, প্রভাষক (আদব), নাগেশ্বরী কামিল মাদ্রাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
৬৭. ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক, অধ্যক্ষ, মোহাম্মাদাবাদ ইসলামীয় ফাজিল মাদ্রাসা, মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা।
৬৮. ড. মোহা. আহমাদুল্লাহ, প্রভাষক (আরবি), ছাতক জ্বালালিয়া কামিল মাদ্রাসা, ছাতক, সুনামগঞ্জ।
৬৯. মো. ইমরান হুসাইন, সহকারী অধ্যাপক (আরবি), পুষ্পপাড়া কামিল মাদ্রাসা, আটঘরিয়া, পাবনা।
৭০. মো. মোশারফ হোসাইন, মুহাদ্দিস, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর।
দাখিল মাদরাসা
৭১. মো. আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক (গণিত), চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদরাসা, চাঁদপুর।
৭২. মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার, সহকারী শিক্ষক (গণিত), উচ্চগাঁ ইসলামিয়া দাখিল মাদরাসা, হাজীগঞ্জ, চাঁদপুর।
৭৩. মারুফা সুলতানা, সহকারী শিক্ষক (ইংরেজি), আলহাজ্ব মতিউর রহমান মহিলা ফাজিল মাদরাসা, আর কে মিশন রোড, যশোর।
৭৪. মো. ইকরামুল হক, সহকারী শিক্ষক (জীববিজ্ঞান), মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, পাবনা সদর, পাবনা।
৭৫. মিনারুল ইসলাম, সহকারী মৌলভী, ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদরাসা, ঈশ্বরদী, পাবনা।
ইবতেদায়ী মাদরাসা
৭৬. মোছা. আকলিমা আক্তার, এবতেদায়ী জুনিয়র শিক্ষক, নাগেশ্বরী কামিল মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
৭৭. মো. নুরে আলম, এবতেদায়ী প্রধান, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসা, সদর, পটুয়াখালী।
কারিগরি কলেজ পর্যায়
৭৮. ড. মুহাম্মদ এমদাদুল হক, চিফ ইনস্ট্রাক্টর (পাওয়ার), রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী।
৭৯. তছলিম উদ্দিন, ইনস্ট্রাক্টর, ফুড টেকনোলজি, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।
৮০. ড. মো. আরিফুল আলম, সহকারী পরিচালক (প্রশিক্ষণ), আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রংপুর, কারিগরি শিক্ষা অধিদপ্তর।
৮১. ড. মো. শাহরিয়ার আলম, ইনস্ট্রাক্টর, ফুড টেকনোলজি, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।
৮২. প্রকৌশলী মো. খোরশেদ আলম, অধ্যক্ষ, ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।
মাধ্যমিক (কারিগরি) পর্যায়
৮৩. জেসমিন সুলতানা, চিফ ইন্সট্রাক্টর (অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং), গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মুন্সীগঞ্জ।
৮৪. প্রকৌশলী মো. শফি উদ্দীন, চিফ ইন্সট্রাক্টর (ফার্ম মেশিনারি), মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মেহেরপুর।
৮৫. মো. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, চাঁদপুর।
৮৬. মো. আমিনুল হক, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
৮৭. ইঞ্জিনিয়ার সন্তোষ চন্দ্র দেবনাথ, অধ্যক্ষ, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সিলেট।
প্রাথমিক স্কুল পর্যায়
৮৮. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা।
৮৯. সজিবুল হাসান, প্রধান শিক্ষক, ডি-বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর, জামালপুর।
৯০. হোসনে আরা, প্রধান শিক্ষক, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, চাঁদপুর।
৯১. আয়েশা সিদ্দিকা, সহকারী শিক্ষক, আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাতলা, বগুড়া।
৯২. তাজ আল মিনার, প্রধান শিক্ষক, ব্রহ্মপুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরল, দিনাজপুর।
৯৩. ডলি রানী দেব, প্রধান শিক্ষক, গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ।
৯৪. এস এম সেরাজুল ইসলাম, সহকারী শিক্ষক, মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়রা, খুলনা।
৯৫. মোসাম্মৎ সাহিদা আক্তার, প্রধান শিক্ষক, নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা।
প্রধানমন্ত্রী কর্তৃক বাছাইকৃত গুণী শিক্ষক
৯৬. মো. লুৎফর রহমান, মূলত ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত। ১৯৭৪ সাল থেকে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের শিক্ষা দিয়ে আসছেন।
৯৭. রমনী কান্ত বেপারী, ‘রমনী কান্ত পাঠশালা’ হিসেবে পরিচিত।
৯৮. বামং খিয়াং মিংলেন, প্রধান শিক্ষক, তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়, থানচি, বান্দরবান।
৯৯. মুহা. মুঈনুদ্দীন মজুমদার, প্রিন্সিপাল, মারকাযুল মাদীনা শিক্ষা পরিবার, ডেমরা, ঢাকা।
১০০. সৈয়দা খালেদা আক্তার পলি, সহকারী শিক্ষিকা, কাজিরবাগ ইউনিয়নের গিল্লা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী।
১০১. হাফছা আক্তার, সহকারী শিক্ষক, ৬৯ নম্বর বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগাদী, বাঘড়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর।
১০২. মো. মোজাম্মেল হোসেন খান, সহকারী শিক্ষক, প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।