বিপুল পরিমাণ ভেজাল পানীয় জব্দ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ২২:০৫আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৬

বিপুল পরিমাণ ভেজাল পানীয় জব্দ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় মো. মজিবুর রহমান (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়। সোমবার সন্ধ্যায় এই অভিযান চালানোর বিষয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী প্রেস বিজ্ঞপ্তি পাঠান।

জানানো হয়, এসময় কারখানায় তৈরি ১২৯৬ বোতল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, ১৫১২ বোতল লিচি ফ্লেভার ড্রিংক, ১১৫২ বোতল লাচ্ছি এডেড মিল্ক, ৪ কেজি সাইট্রিক এসিড, ৪ কেজি তরল ম্যাংগো ফ্লেভার, ২ কেজি পটাসিয়াম সালফেট এবং ভেজাল ও মানহীন খাদ্য পানীয় বোঝাই একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়। অভিযানের সময় কারখানার এমডি মো. রশিদ আলী ও কারখানার ম্যানেজার মো. সুজন মাহমুদ পালিয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার ও পলাতক আসামিরা পকয়েক বছর ধরে সাদিপুর এলাকায় জনৈক ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে সরকারি অনুমোদন না নিয়ে ‘আরএনআর ড্রিংকস অ্যান্ড এগ্রো প্রোডাক্টস’ নামক ফ্যাক্টরি চালিয়ে আসছিল। উক্ত ফ্যাক্টরিতে ‘পাতাকুড়ি’ ব্র্যান্ড নাম ধারণ করে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় উৎপাদন ও বিএসটিআই এর লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছে। তাদের কোনও রেজিস্ট্রেশন বা অনুমোদন নেই।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক