ডাকাতি হওয়া ১০ লাখ টাকার সিগারেট উদ্ধার, গ্রেফতার ৩

রাজবাড়ী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ০৩:০২ আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৩:০৮

 

ডাকাতি হওয়া ১০ লাখ টাকার সিগারেট উদ্ধার, গ্রেফতার ৩ রাজবাড়ীতে বৃটিশ আমেরিকান টোব্যাকোর এক পরিবেশকের গোডাউন থেকে রাতের আঁধারে সিগারেট ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পাশাপাশি ডাকাতি হওয়া ৪৫ লাখ টাকার সিগারেটের মধ্যে ১০ লাখ টাকার সিগারেটও উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসপি মো. মিজানুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলো, ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাবু, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারগাঁও গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে মো. মোতালেব ও লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামের নজির আহম্মেদের ছেলে মো. হুমায়ন কবির দুলাল।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত ১৯ জুলাই রাত আড়াইটার সময় রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর এলাকায় বৃটিশ আমেরিকান টোব্যাকো রাজবাড়ীর পরিবেশক তারিক আহম্মেদ দিপুর গোডাউনে ডাকাতির ঘটনা ঘটে। এতে সংঘবদ্ধ ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে বেধে মারপিট করে ও ৪৮১ কার্টন বেনসন, ১৪০০ কার্টন গোল্ডলিফ, ১৩৬৫ কার্টন স্টার সিগারেট নিয়ে যায়। এর বাজারমূল্য ৪৫ লাখ ১১ হাজার ৫৭৭ টাকা।

পরে এ ঘটনার সঙ্গে জড়িত তিন জন ডাকাত, ঘটনায় ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও ১১৭ কার্টন বেনসন, ৩৮৬ কার্টন গোল্ডলিফ, ১৯ কার্টন স্টার সিগারেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ২৯ হাজার ৩২৩ টাকা।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের নির্দেশে উদ্ধার সিগারেট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানা গেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলপন্থিদের জেতাতে আইপ্যাকের খরচ ৮৪ মিলিয়ন ডলার, তবু হার অধিকাংশ প্রার্থীর
ইসরায়েলপন্থিদের জেতাতে আইপ্যাকের খরচ ৮৪ মিলিয়ন ডলার, তবু হার অধিকাংশ প্রার্থীর
‘দোয়া কইরো মা’, অভিযানে যাওয়ার আগে ফোনে তিতাসের শেষ কথা
‘দোয়া কইরো মা’, অভিযানে যাওয়ার আগে ফোনে তিতাসের শেষ কথা
যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে মৃত্যু, বাংলাদেশেও সতর্কতার প্রয়োজন
যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে মৃত্যু, বাংলাদেশেও সতর্কতার প্রয়োজন
‘বন্দিবিনিময় চুক্তির অধীন হস্তান্তরে ট্রাভেল পাসের প্রয়োজন নাই’
‘বন্দিবিনিময় চুক্তির অধীন হস্তান্তরে ট্রাভেল পাসের প্রয়োজন নাই’
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?